শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

হানিয়ার জানাজা পড়ালেন খামেনি, হাজার হাজার ইরানির শোক প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলি খামেনি।

জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু শাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিহত হামাস কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন। 

এর আগে, বুধবার ভোরে এক সন্ত্রাসী হামলায় তেহরানে নিজের বাসভবনে দেহরক্ষীসহ নিহত হন হানিয়া। 

মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতেই ইরানের রাজধানীতে ছিলেন হানিয়া। সেখানে তিনি প্রতিরোধ ফ্রন্টের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেন।

হামাস প্রধানকে হত্যার ষড়যন্ত্রের বিস্তারিত খবর এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ মদদে এবং জো বাইডেন প্রশাসনের সবুজ সংকেতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছে ইরান। সূত্র: মেহের নিউজ

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit