শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

যুক্তরাজ্যে আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীর যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলোচিত ইসলাম প্রচারক আনজেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। মঙ্গলবার দেশটির একটি আদালত সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন৷

ডয়চে ভেলে জানিয়েছে, আনজেম চৌধুরী ‘আল মুহাজিরুন’ নামে একটি সংগঠনের ‘তত্ত্বাবধায়ক’ ছিলেন বলে জানিয়েছে আদালত৷ গোষ্ঠীটি যুক্তরাজ্যে ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে৷ ২০১০ সালে গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ সরকার৷ এই গোষ্ঠীর কয়েক সদস্য ২০১৩ সালে ব্রিটিশ সেনা লি রিগবিকে হত্যা এবং ২০১৭ ও ২০১৯ সালে লন্ডন ব্রিজে হামলার সঙ্গে জড়িত ছিলেন৷

বিচারক মার্ক ওয়াল উলউইচ ক্রাউন কোর্টে চৌধুরীকে বলেন, ‘আপনার সংগঠনের মতো সংগঠনগুলো আদর্শিক কারণের প্রতি সমর্থনে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে৷’‘এগুলোর অস্তিত্ব এগুলোর একক সদস্যদেরকে এমন কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করছে, যা তারা হয়তো এরকম না হলে করতেন না৷ সেগুলো মানুষের মধ্যে বিভক্তি তৈরি করছে যারা অন্যথায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতেন,’ যোগ করেন বিচারক৷

চৌধুরীর যাবজ্জীবন সাজার অধীনে সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ ২৮ বছর৷ ৮৫ বছর বয়স না হওয়া অবধি তিনি মুক্তি পাবেন না৷ বিচারক জানিয়েছেন যে, তাকে এত দীর্ঘমেয়াদে সাজা দেওয়ার কারণ হচ্ছে তিনি ‘তরুণদেরকে মৌলবাদী কর্মকাণ্ডে জড়াতে উদ্বুদ্ধ করেছেন৷’এর আগে তথাকথিত ‘ইসলামিক স্টেট’-এর প্রতি সমর্থন জানানোয় ২০১৬ সালে সাড়ে পাঁচ বছর কারাভোগের সাজা হয়েছিল চৌধুরীর৷ তবে ২০১৮ সালের শুরুর দিকে মুক্তি পান তিনি৷

আল মুহাজিরুনের সঙ্গে চৌধুরীর সম্পৃক্ততার বিষয়টি মার্কিন এক গোপন অভিযানে উন্মোচিত হয়৷ সেই অভিযানে দেখা গেছে যে, গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও নিউইয়র্কভিত্তিক ‘ইসলামিক থিঙ্কার সোসাইটিসহ’ অন্য বিভিন্ন নামে সক্রিয় রয়েছে৷ মার্কিন সেই অনুসন্ধানের পর ব্রিটেন এবং কানাডা পুলিশ তদন্ত শুরু করে৷

নিউইয়র্ক পুলিশ বিভাগের উপকমিশনার রেবেকা উইনার মনে করেন, চৌধুরীর বিরুদ্ধে সাজা এক ‘ঐতিহাসিক’ ব্যাপার কেননা তিনি সন্ত্রাসী গোষ্ঠীটির ঊধ্বর্তন পদে থাকা একজন ‘নির্লজ্জ, প্রবল মৌলবাদী৷’সাংবাদিকদের তিনি বলেন, ‘সাধারণত যারা ‘ফুট সোলজার’, মানে যারা গোষ্ঠীটির অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন হামলায় অংশ নেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়৷’

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit