মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম

হামাসপ্রধান হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তার জানাজা আজ বৃহস্পতিবার তেহরানে অনুষ্ঠিত হবে। হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তাঁর আবাসস্থলে নিহত হন হানিয়া।

তেহরানে হানিয়ার ওপর হামলার পেছনে কে জড়িত, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে হামাসের দাবি, জায়নবাদী (ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক) হামলায় হানিয়া নিহত হয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit