শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শীর্ষে ফিরলেন রুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি র‌্যাংকিংয়ের টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে ফিরেছেন জো রুট। আর টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে উঠেছেন মার্কাস স্টয়নিস। আজ সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দে ছিলেন রুট। যার পুরস্কার হিসেবে কেন উইলিয়ামসনকে টপকে ব্যাটারদের র‌্যাংকিংয়ের এক নম্বরে ফিরেছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৮৭২। দুইয়ে থাকা কিউই ব্যাটারের পয়েন্ট ৮৫৯ পয়েন্ট।  

এদিকে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বেন স্টোকসেরও। ৪ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ৩০তম স্থানে। বোলারদের মধ্যে উন্নতি হয়েছে মার্ক উডের। ৭ ধাপ এগিয়ে তার অবস্থান ২৬ নম্বরে। এছাড়া অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এসেছেন।  

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইয়াশাসভি জায়সওয়ালের। এগিয়েছেন শুভমান গিলও। ১৬ ধাপ উন্নতিতে তার অবস্থান ২১ নম্বরে। এছাড়া শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ১১ ধাপ এগিয়ে ১৫ ও কুসাল পেরেরা ৪০ ধাপ লাফিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন মার্কাস স্টয়নিস। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন দুইয়ে। তিনে রয়েছেন সাকিব আল হাসান। আর বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ।  

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit