রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ বেড়েছে ৭০ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৩০ জুলাই) মার্কিন মুসলিমদের অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে সিএআইআর বলেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুসলিমবিদ্বেষ, তাদের ওপর হামলা ও বৈষম্য সংক্রান্ত মোট ৪ হাজার ৯৫১টি অভিযোগ নথিভুক্ত করেছে। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেশি।

সিএআইআরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষে সংক্রান্ত মোট ৮ হাজার ৬১টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৫৬ শতাংশ বেশি। এমনকি সংগঠনটির ৩০ বছরের ইতিহাসে এ সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ৩ হাজার ৬০০টি ঘটনা ঘটেছে।

সিএআইআর বলেছে, নতুন অভিবাসী এবং অন্যান্য দেশ থেকে সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া মুসলিমরা হামলা-বৈষমের ঘটনা ঘটেছে বেশি। এছাড়া কর্ম ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও ঘৃণামূলক অপরাধের হারও বেড়েছে। সিএআইআরের কর্মকর্তারা জানান, গাজা যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে ছিল গত অক্টোবরে ইলিনয় অঙ্গরাজ্যে ৬ বছর বয়সি এক ফিলিস্তিনি-মার্কিন শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা।

চলতি বছর ফেব্রুয়ারিতে টেক্সাসে একইভাবে হত্যা করা হয়েছে একজন ফিলিস্তিনি-মার্কিন পুরুষকে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়ার এ বৃদ্ধির কারণ হলো ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনে সংঘাত। ওই বছর অভিবাসন ও আশ্রয়, কর্মসংস্থান বৈষম্য, ঘৃণামূলক অপরাধ ও শিক্ষা বৈষম্য নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit