মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ওয়ানডে বিশ্বকাপ খেলে অবসর নেবেন শ্রীলঙ্কার কিংবদন্তি অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়ে ইতিহাস গড়েছিলেন চামারি আতাপাত্তু। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, দেশের হয়ে দায়িত্ব শেষ।’ তবে পরে সেই লেখা মুছে ফেলেন আতাপাত্তু।

তখন থেকেই আলোচনায় ৩৪ বছর বয়সী আতাপাত্তুর অবসর প্রসঙ্গ। শ্রীলঙ্কাকে এশিয়া কাপের শিরোপা এনে দেয়ার পর আলোচনাটা আরও জোরেশোরে উঠেছে। গতকাল রোববার (২৮ জুলাই)  শক্তিশালী ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতায় বড় অবদান আতাপাত্তুর। আসরে ১০১.৩৩ গড়ে ও ১৪৬.৮৫ স্ট্রাইক রেটে ৩০৪ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনিই। আসরে এবার আর কোনো খেলোয়াড়ই ২০০ রানও করতে পারেননি।

শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও শিকার করেছেন ৩ উইকেট। স্বপ্নের মতো আসর কাটানো আতাপাত্তু শিরোপা জিতেই জানিয়ে দিয়েছেন আর কতোদিন জাতীয় দলের হয়ে খেলতে চান। তিনি বলেন,  ‘আশা করি, আগামী ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত খেলে যাব দেশের হয়ে।’শ্রীলঙ্কার হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ১০৪টি ওয়ানডে এবং ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন আতাপাত্তু। ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৭৯ গড়ে ৩,৬৪৩ রান করেছেন তিনি।

৯টি সেঞ্চুরির পাশাপাশি আছে ১৭টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ২৫.৩৮ গড়ে রান করেছেন ৩,৩২৬। ৩টি সেঞ্চুরি ছাড়াও আছে ১২টি হাফ সেঞ্চুরি। বল হাতে ওয়ানডেতে ৩৩টি ও টি-টোয়েন্টিতে ৫৬টি উইকেট শিকার করেছেন তিনি। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির বিশ্বরেকর্ড আতাপাত্তুর। শ্রীলঙ্কাকে ৪৭টি ওয়ানডে ও ৯৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit