শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গোলানে রকেট হামলায় নিহত ১২, লেবাননে ইসরায়েলের পাল্টা হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল বলছে অধিকৃত গোলানা মালভূমিতে ইসরায়েলি বসতিতে একটি ফুটবল মাঠে রকেট হামলার জবাবে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে তারা। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি বিমান বাহিনী বলেছে যে তারা ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’সহ ‘অস্ত্রের ভান্ডার এবং সন্ত্রাসী অবকাঠামো’তে আঘাত করেছে। খবর বিবিসি এর আগে গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হয়। তাছাড়া আহত হয় আরও অন্তত ১৯ জন। নিহতদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেন। তিনি জানান, ফুটবল মাঠে আগাত হানা রকেটটি ইরানের তৈরি ফালাক-১ যা ইরান ছাড়া শুধু হিজবুল্লাহরই হাতেই রয়েছে।

তবে লেবাননে শক্তিশালী এই সশস্ত্র দলটি এই হামলার ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, মাজদাল শামসকে লক্ষ্যবস্তু করার বিষয়ে নির্দিষ্ট কিছু শত্রু মিডিয়ার অভিযোগকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit