শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

লেবানন-ইসরায়েল সীমান্তে এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) লেবানন থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ওই হামলার পর লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল।

শুক্রবার (১২ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া ওই সৈন্যের বয়স ৩৩ বছর। তিনি একজন সার্জেন্ট ছিল। তবে কীভাবে তিনি মারা যান তা উল্লেখ করেনি। 

তবে ইসরায়েলের হারেৎজ সংবাদপত্র বলেছে, তিনি হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে নিয়মিত গুলি বিনিময় চলছে। তাদের মধ্যকার এই সংঘাত একটি পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। 

হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করছে তারা। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হলেই সীমান্তে গোলাগুলি বন্ধ করবে হিজবুল্লাহ যোদ্ধারা।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit