রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

১০ টাকার প্রকল্পের ৫ টাকা ঘুস কঠোরভাবে দমন করতে হবে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, ১০ টাকার প্রকল্পে ৩ ও ৫ টাকা ঘুস দিয়ে বাকি ৫ টাকা দিয়ে কাজ করা চলবে না। প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে একে ওকে কমিশন দেওয়া কঠোরভাবে দমন করতে হবে। এটা আপনাদের চোখে ধরা পড়তে হবে। এ বিষয়ে কর্মকর্তাদের কঠোর থাকতে হবে। 

বুধবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ক্রয় কর্তৃপক্ষের (বিপিপিএ) সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী আরও বলেন, যে কোনো অনিয়ম দূর করতে হবে। ১০ টাকার প্রকল্পের ৫ টাকা ঘুস কঠোরভাবে দমন করতে হবে। 

মতবিনিময়ের সময় আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং বিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) শোহেলের রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আইএমইডিতে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আইএমইডির পক্ষ থেকে। এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান আইএমইডির স্থায়ী কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা মো. আজগর আলীসহ অন্য নেতারা।

মন্ত্রী আরও বলেন, প্রকল্প শেষ করাটা গুরুত্বপূর্ণ। কথায় কথায় প্রকল্পের মেয়াদ বাড়াতে আসবে এটা হবে না। বর্তমানে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হচ্ছে। প্রায় ১ হাজার ৪০০ এর মতো প্রকল্প চলছে। এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে কষ্টার্জিত অর্থ কাজে লাগবে না। 

তিনি আরও বলেন, আপনাদের (কর্মকর্তাদের) মূল্যায়ন সঠিকভাবে হতে হবে। আগে জেনে তারপর মূল্যায়ন করতে যাবেন। আমাদের বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমাতে হবে। এখন এডিপির ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা সরকারি তহবিলের আর বাকি ১ লাখ কোটি টাকা বৈদেশিক ঋণ আছে। দিন দিন সেটিও কমিয়ে আনতে হবে। আপনাদের সহায়তা পেলে সম্পদের সঠিক ব্যবহার করা যাবে। যদিও আইএমইডির জনবল সংকট আছে। অনেক সমস্যাও আছে। এরপরও দায়িত্ব পালন থেকে পিছপা হলে চলবে না। সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit