রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪কেজি গাঁজা সহ এক নারী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪কেজি গাঁজা সহ সুমি খাতুন (২৬)নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার  (১০ জুলাই)  দুপুর ১৩.৩০ মিনিটে  রামগড় থানার একটি চৌকস দল রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও মূলতবী গ্রেফতারী পরোয়ানা তামিল সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভাস্থ রামগড় বাজার শান্তি বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করিয়া আসামী সুমি খাতুনের হেফাজতে থাকা একটি কালো রংয়ের লাগেজ এর ভিতর রক্ষিত অবস্থায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ  সুমি খাতুন (২৬) কে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন-সুমি খাতুন (২৬) মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহ গ্রামের মো.কালু মোল্লার মেয়ে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit