শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ক্যাটরিনা আপনি সহ্য করছেন কী ভাবে, কেন ভক্তের এমন মন্তব্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : পুলের পানিতে ভিকি কৌশল, বিকিনিতে তৃপ্তি দিমরি। কখনো স্নানঘরে ঘনিষ্ঠ তারা, দু’জনের শরীর থেকেই চুঁইয়ে পড়ছে জল। কখনো পানির নিচে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন দুই তারকা। যেন আলাদা করা যাচ্ছে না তাদের। এমন বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তারা। সম্প্রতি এমন এক ভিডিও প্রকাশ্যে আসতেই ক্যাটরিনা কাইফের খোঁজে নেটাগরিকেরা।

খুব শিগগিরই ভিকি ও তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ’ ছবিতে। সেই ছবির ‘জান‌ম’ গানটির ভিডিও প্রকাশ্যে আসতেই যেন শোরগোল পড়ে গেল।  খালি গায়ে ভিকি আর স্বল্পবসনা তৃপ্তির রসায়ন নজর কেড়েছে নেটপাড়ার। পাশপাশি, এমন উষ্ণতায় মাখা ভিডিও দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার, কিংবা কোথায় আছেন অভিনেত্রী, সেটা জানতেই ব্যাকুল নেটাগরিকেরা। কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?’ কেউ আবার লিখেছেন, ‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’ কেউ লিখেছেন, ‘ক্যাটরিনার কাছে মার খাচ্ছেন না কেন?’

অবশ্য গত বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে ক্যাটরিনা। নিজের কোনো ছবি আজকাল পোস্ট করছেন না তিনি। শেষ নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন ১৯ এপ্রিল। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। যদিও অনন্ত-রাধিকার সঙ্গীতে ক্যাটরিনার অনুপস্থিতি বুঝতে দেননি ভিকি। ‘তু মুন্ডা বিলকুল দেশি হ্যায়, ম্যায় ক্যাটরিনা তো সোনি ভে’ গানে নাচতে দেখা গিয়েছে ভিকিকে। একা ভিকিকে দেখে ক্যাটরিনার খোঁজ করেন আলোকচিত্রীরা। তবে, সদুত্তর কিছু মেলেনি।

বেশ কয়েক মাস ধরেই জল্পনা, অভিনেত্রী মা হতে চলেছেন। বিশেষ করে, তিনি লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা ঘনীভূত হয়। ঢিলেঢালা কালো পোশাকে তাঁকে দেখে ছবিশিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit