শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম

গাজায় হামাসের হামলায় ইসরায়েলি মেজর নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। রবিবার রাফাতে এই ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নিহত মেজরের নাম জালা ইব্রাহিম (২৫)। তিনি ৬০১ নং ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কর্পসের কোম্পানি কমান্ডার ছিলেন।

মেজর জালা ইব্রাহিমের মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ৩০০ সেনা প্রাণ হারিয়েছিলেন। এ নিয়ে চলমান যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের ছয়শরও বেশি সেনা নিহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ। 

এদিকে, ১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। গত কয়েকদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি হতে দেরি হতে পারে। কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে চাচ্ছে।

যুদ্ধের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে এবং উভয়পক্ষের প্রাণহানি বাড়ছে। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত থেকে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit