মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ফাঁস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। যেখানে অংশ নেবে ৮ টি দল। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ সাত দল ও আয়োজক হিসেবে খেলবে পাকিস্তান। যেই দলগুলোর একটি বাংলাদেশও। টুর্নামেন্ট সামনে রেখে এবার টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে যাচ্ছে আয়োজক পাকিস্তান। যা এরইমধ্যে ফাঁস হয়ে গেছে।

যেকোনো টুর্নামেন্ট মাঠে গাড়ানোর আগে গ্রুপ ও ম্যাচের সূচি প্রস্তুাব করতে হয় আইসিসির কাছে। সেই প্রস্তাবিত সূচিই এবার ফাঁস হয়েছে। যেখানে গ্রুপ ‘এ’ তে আয়োজক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘বি’ তে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

এই দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে ১০ মার্চ। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে।

টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান-ভারত মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ১ মার্চ। যেই ম্যাচটি সহ ভারতের সবকটি ম্যাচই হওয়ার কথা লাহোরে।

এর বাইরে গ্রুপপর্বে প্রস্তুাবিত সূচিতে বাংলাদেশের ম্যাচগুলোর হলো ২০, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রস্তাবিত সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। যেখানে লাহোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে ফের লাহোরে ফিরবে বাংলাদেশ দল।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit