শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সাপ মারা গেল মানুষের কামড়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চারদিকে রাসেলস ভাইপার নিয়ে হুলুস্থুল কাণ্ড। ঝোপঝাড়ের আশপাশ দিয়ে চলাফেরা নিয়ে সবাই উদ্বিগ্ন।

সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর জানা গেলেও এবার ঘটেছে উলটো ঘটনা।

ভারতের বিহারের নওয়াদার রাজাউলি এলাকায় একটি সাপের মুখে পড়েছিলেন এক রেলকর্মী। একেবারে সাপের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই। আর সেই লড়াই শেষে দেখা গেল মারা গেছে সাপটি। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৩৫ বছর বয়সি রেলকর্মী সন্তোষ লোহার মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাতে ঘুমানোর সময় তাকে একটি সাপ কামড়ে দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে নিজে কী করবেন বুঝতে না পেরে তখন তিনি সাপটিকে দুবার কামড়ে দেন।

সন্তোষ জানান, সাপের কামড়ের পর তখন তার মাথায় প্রচলিত একটি লোককথা মনে পড়ে। প্রচলিত একটি কথা রয়েছে, কামড় দেওয়া সাপকে কামড়ে দিলে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট হয়। এটি মাথায় রেখে তিনি সাপকে উলটো কামড়ে দেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সন্তোষকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

সাপের কামড় খেয়ে তিনি প্রাণে বাঁচলেও মারা গেছে সেই সাপটি। ফলে অনেকে বলছেন, প্রচলিত সেই কথাটির বাস্তব প্রতিফলন হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit