মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ভারতে বহুতল ভবন ধসের ঘটনায় নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ছয়তলা ভবন ধসে সাতজন নিহত হয়েছে। গত কয়েক দিনের অবিরাম মৌসুমি বৃষ্টিপাতে ৩০টি অ্যাপার্টমেন্টের ভবনটি ধসে পড়ে। দেশটির ফায়ার সার্ভিস কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

এনডিটিভি জানিয়েছে, ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা বসন্ত পারীক জানিয়েছেন, ভবনটি ধসে যাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ধ্বংসস্তূপ থেকে তল্লাশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। এজন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের তথ্যমতে, গতকাল শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটের সময় ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার পর ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভারতীয় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড (এনডিআরএফ) এবং প্রাদেশিক ডিজাস্টার রেসপন্স ফান্ডের (এসডিআরএফ) কর্মীরা ভবনটি ধসে পরার পরপরই উদ্ধার কাজ করতে আসেন। উদ্ধারকারী দল দ্রুত কংক্রিটের স্ল্যাবগুলো সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে।

সুরাট পুলিশের তথ্যমতে, ভবনটি কোনো নিয়ম না মেনে তৈরি করা হয়। ভবনটিতে পাঁচটি পরিবারের বসবাস ছিল। ভবনটির বেশিরভাগ ফ্ল্যাট খালি ও জরাজীর্ণ ছিল। ফ্ল্যাটগুলোতে বসবাস করা বেশিরভাগই ছিল কারখানা শ্রমিকদের পরিবার।

সুরাটের পুলিশ কমিশনার অনুপম গেহলট বলেন, ধ্বংসস্তূপে আটকা পড়াদের দ্রুত উদ্ধার করা হবে। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit