মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

বিরিয়ানি খেয়ে আড়াইশ` নারী-পুরুষ-শিশু হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : কলারোয়ায় ঢাকা নবাব বিরিয়ানি খেয়ে আড়াইশর অধিক মানুষ অসুস্থ্ হয়ে পড়েছে। অসুস্থ্যদের কলারোয়া সরকারি হাসপাতালে নিলে তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

শনিবার (৬ জুলাই) বেলা ১০টার দিকে কলারোয়ার জালালবাদ ইউনিয়নের সিংলাল বাজারের ইউপি সদস্য আফতাব উদ্দীনের দোকানে ঢাকার মাছের খাদ্য আগাতা ফিডের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বেলা দেড়টার দিকে  কলারোয়া বাজার থেকে আনা ঢাকা নবাব বিরিয়ানি ১২০ জন মাছ চাষীকে দেয়া হয়।

পরে চাষীরা ওই বিরিয়ানি বাড়িতে নিয়ে পরিবারের সকলে মিলে খায়। সন্ধ্যা ৬টার দিক থেকে প্রত্যেকের শুরু হয় বমি ও পাতলা পায়খানা। এ অবস্থা  চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। 

এতে সিংহলাল গ্রামের প্রায় আড়াইশর বেশি নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের কলারোয়া সরকারি হাসপাতালে নেয়া হলে ওষুধ, স্যালাইন দেয়া হয়। বেড খালি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পরে বিপাকে। 

এ বিষয়ে কলারোয়া হপাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম বলেন, শনিবার ওষুধের দোকান বন্ধ থাকায় ডায়রিয়ার স্যালাইন পাওয়া যাচ্ছে না। একই সাথে হাসপাতালে বেড খালি নেই। প্রায় ৪০ জন রোগী ভর্তি করা হয়েছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় প্রেরণ করা হয়। 

এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঢাকা নবাব বিরিয়ানি হাউজের প্রো: রবিউল ইসলামকে আটক করে। পরবর্তীতে অসুস্থ্য রোগীদের অবস্থা দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

তবে এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit