মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ডোমার কাঁচা বাজরে অগ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকা ক্ষতি সাধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৬৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কাঁচা বাজার ও নূর মার্কেটে অগ্নি সংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে, এতে করে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভুগি দোকানীরা জানান।শুক্রবার (৪ এপ্রিল) রাত ১,৩০ মিনিটে ডোমার কাঁচা বাজার ডিম ব্যবসায়ী রুবেল ইসলামের দোকানে বিদ্যুৎ এর স্টট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্ত্তেই আগুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়লে ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ডোমার ও দেবীগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় ডোমার থানার অফিসার ইনচার্জ মহসীন আলীসহ সঙ্গীয় ফোর্স উদ্ধার কাজে অংশ নেয়। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ডোমার উপজেল নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এবং পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

কাচাঁ বাজারের ডিম ব্যবসায়ী রুবেল ইসলাম, আনারুল ইসলাম,মুদি দোকানী জেনারুল ইসলাম ভুট্টু, ঔষধ ব্যবসায়ী ডাঃ আব্দুল আজিজ এর দোকান আগুনে পুড়ে ভস্মীভুত হয়। অপরদিকে কাচাঁ বাজারের আগুন নুর মার্কেটে ছড়িয়ে পড়লে কিটনাশক ও সার ব্যবসায়ী রওশন কামাল হিপ্পু, হ্যার্ডওয়ার ও সাইেকেল, অটো পার্স ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আব্দুস সালাম এবং হোমিও ফার্মেসী ডাঃ মহিউদ্দিনের দোকানে ব্যপক ক্ষতি সাধন হয়। ভুক্তভুগি দোকানীরা জানান ১০টি দোকন মিলে প্রায় কোটি টাকার মতো ক্ষতি সাধন হয়েছে। কিছুটা হলেও ক্ষতি লাঘবের আশায় সরকারের সহযোগিতা কামনা করেন দোকানীরা।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit