মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানিবন্দী সহস্রাধিক পরিবার

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রধান নদী দুধকুমারের পানি বিপৎসীমার ২৮ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক পরিবার। রাস্তা ঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)এর বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার (৬ জুলাই ) দুপুর ১২টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলে পানি ওঠার ফলে পানি বন্দি হয়ে পড়েছে এসব চরাঞ্চলের বাসিন্দারা। এছাড়াও এসব এলাকার অন্তত ১০টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়েছে।

দুধকুমার নদীর অববাহিকার তিলাই ইউনিয়নের ২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের দক্ষিণ তিলাই ও দক্ষিণছাট গোপালপুর গ্রামের তিন শতাধিক বাড়ি ঘরে পানি ঢুকেছে। ৪ নং ওয়ার্ডের রাস্তাটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া ও পাইক ডাঙ্গা, সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া, চর শতিপুরি, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ও আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী, চরধাউরারখুটিসহ বেশকিছু চরাঞ্চল তলিয়ে গেছে।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা আলা উদ্দিন , আজাদ মিয়া, হাসিনা বানু ও কামাল জানান, বাড়িতে পানি ওঠেছে, গবাদি পশু, হাঁস-মুরগী নিয়ে বিপদে আছি। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, আমার ইউনিয়নের ৪টি ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আজ শুক্রবার পর্যন্ত কোন ত্রাণ বরাদ্দ পাইনি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, জেলা প্রশাসন থেকে বন্যার জরুরী ত্রাণ সহায়তা হিসাবে নগদ ১ লক্ষ টাকা ও ১৩ মে.টন চাল বরাদ্দ পাওয়া গেছে। আজ শনিবার চারটি ইউনিয়নে ত্রাণ বিতরণ চলছে। ইউপি চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে বলা হয়েছে। বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit