মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি যানজট কমাতে বাসস্ট্যান্ড স্থানান্তর ও এআই ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি

কোপার সেমিতে আর্জেন্টিনার সঙ্গি কানাডা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গি হলো কানাডা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তারা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আসা ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচজুড়ে সমানতালে লড়াই করে কানাডা।

বল দখলে পিছিয়ে থাকলেও অনটার্গেট শটে এগিয়ে ছিল কানাডিয়ানরা। গোলও পেয়ে যায় শুরুতেই। ১৩ মিনিটে এগিয়ে যায় উত্তর আমেরিকার দলটি। 

এই লিড ধরে রাখে ৬৪ মিনিট পর্যন্ত। সালোমন রনডনের দুর্দান্ত গোলে সমতায় ফেরে ভেনেজুয়েলা। বাকি সময় এভাবেই শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। 

প্রথম পাঁচ শটেও ছিল ৩-৩ সমতা। ষষ্ঠ শটে ভেনেজুয়েলা মিস করলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি কানাডা।

এদিকে, ইকুয়েডর ম্যাচের ভুলগুলো শুধরে কানাডার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আর্জেন্টিনা। দলের মধ্যে কোনো ইনজুরি শঙ্কা নেই। সেরা তারকা মেসিও আছেন চোটমুক্ত। তাই সেমিফাইনালে তাকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। 

আগামী ১০ জুলাই সেমির লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা। 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit