শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

মাটিরাঙ্গায় ভারতীয় কসমেটিকস সহ অবৈধ অনুপ্রবেশ ভারতীয় নাগরিক গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় কসমেটিকস  সহ অবৈধ অনুপ্রবেশ ভারতীয় নাগরিক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার ( ৪জুলাই)  পৌনে ১১টার দিকে  মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা বাজারস্থ বিআরটিসি কাউন্টারের সামনে হইতে অবৈধ ভারতীয় কসমেটিকস,ভারতীয় কিছু রুপি, ভারতীয় পরিচয়পএ সহ ইমামুল হক ওরপে খন্দকার ইমাম কে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশ সূএে জানাগেছে ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, যাহার অনুমানমূল্য ২১,১০০/-টাকা, ভারতীয় কিছু রুপি যাহার বাংলাদেশী টাকার মূল্য ২১,৪১৫/-টাকা, একটি কালো রংয়ের পুরাতন স্যামসাং এন্ড্রয়েড ফোন এবং ধৃত আসামীর পকেট হইতে ভারতীয় পরিচয়পত্র সহ ইমামুল হক@খন্দকার ইমাম (১৮) (ভারতীয় পরিচয়পত্র নং- ৪৫১৮৫৩০৯৪২৫২), পিতা-এনামুল হক, মাতা-ফাতেমা বেগম কুমকুম, সাং-ভেপুরা, ভেপুর, বীরভুম, পশ্চিম বঙ্গ-ভারত কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit