বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ইউক্রেনের ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ট্যাঙ্কম্যান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ইউক্রেনের লুগানস্কের শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করা ম্যাক্সিম লিখাচেভ নামের এক ইউক্রেনীয় নাগরিক দেশের হয়ে যুদ্ধ না করে নিজেদের এক ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। রাশিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ট্যাঙ্কম্যান লিখাচেভ, তার ব্যবহৃত টি-৬৪ ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে খুশি হয়ে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডোনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর একটি আইন প্রয়োগকারী সূত্র।

সূত্রটি জানিয়েছে, ‘ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন। তিনি এখন রাশিয়ান ফেডারেশনের একজন নাগরিক।’

রাশিয়ান নাগরিকত্ব পেয়ে বেশ খুশি লিখাচেভ। তার মতে, এটি তার জন্য একটি ‘দীর্ঘ-প্রতীক্ষিত দলিল’। এই ঘটনাটি ঘটেছে গত মে মাসের শেষের দিকে। যখন ডোনোটস্কের কাছে স্বেচ্ছায় রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন লিখাচেভ।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit