শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ঝোলালেন বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা দেশে। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, সব দেশেই কমবেশি এই বিক্ষোভের আঁচ লেগেছে। গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়াতেও চাঙা হয়ে উঠেছে এই আন্দোলন।

এবার ফিলিস্তিনপন্থী আন্দোলনের রেশ লেগেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনেও। রাজধানী ক্যানবেরায় অবস্থিত এই ভবনের ছাদে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের ব্যানার টাঙিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। 

আজ বৃহস্পতিবার কয়েকটি ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ছাদে ওঠেন। নানা স্লোগান দিয়ে সেই ব্যানারগুলো তারা ছাদ থেকে দেয়ালের ওপর ঝুলিয়ে দেন। সেখান থেকে তারা বক্তব্যও দিয়েছেন। ইসরায়েলের এমন আগ্রাসনে চুপ থাকা অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধেও  এনেছেন যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ।

বিক্ষোভের এই ঘটনাকে পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কালো পোশাক পরা চার বিক্ষোভকারী অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিলেন। তাদের টাঙানো ব্যানারে লেখা ছিল, ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত।’

বিক্ষোভকারীদের একজন একটি মেগাফোন ব্যবহার করে বক্তব্য দেন। তিনি ইসরায়েল সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। ওই বিক্ষোভকারী বলেন, ‘আমরা ভুলব না। আমরা ক্ষমা করব না এবং আমরা প্রতিরোধ করে যাব।’

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের ব্যানারগুলো গুটিয়ে নেন।

অস্ট্রেলিয়া এখনো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। যদিও গত মে মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তিপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে অস্ট্রেলিয়া এ স্বীকৃতি দিতে পারে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/দুুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit