বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলার দুটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্হাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : যুবও ত্রুীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ত্রুীড়া পরিষদের বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার দুটি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ শে জুন), খাগড়াছড়ি সদর এবং দীঘিনালা  উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর  উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিশেষ অতিথি,র বক্তব্যে বলেন, দেশের তৃনমুল পর্যায় থেকে খেলোয়ার তুলে আনাসহ খেলাধুলার মানোন্নয়নে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে আরে বেশী আগ্রহী করে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে।

এসময়.যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর যুগ্ন-সচিব পরিকল্পনা) কাজী মোখলেছুর রহমান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব  মাহাবুব মোরশেদ সোহেল, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু  চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.দিদারুল আলম, দীঘিনালা উপজেলা আ,লীগের সভাপতি মো.কাশেম সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit