শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বিশ্বকাপে লক্ষ্যে পৌঁছাতে পারায় খুশি বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। টুর্নামেন্ট শুরুর আগে তাদের প্রত্যাশা ঠেকেছিল তলানিতে, সিরিজ হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছেও। কিন্তু এরপর গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। এমন সাফল্য অবশ্য অনেকটাই ম্লান হয়ে গিয়েছে সুপার এইটে গিয়ে। তিন ম্যাচের সবগুলোতে হেরে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। অথচ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে ১১৬ রান তাড়া করতে পারলেই সেমিফাইনালে চলে যেতো বাংলাদেশ।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য খুশি দলের পারফরম্যান্সে। রোববার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের একটা লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) কোয়ালিফাই করা। সেদিক দিয়ে আমরা কোয়ালিফাই করেছি। অবশ্যই এটা ইতিবাচক দিক যে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। ’

‘দুইভাগে যদি ভাগ করি, তাহলে একদিক দিয়ে লক্ষ্যে পৌঁছতে পারায় সবাই খুশি। এরপর যা ছিল ওভারঅল পারফরম্যান্সে। যদি আপনি ব্যাটিং আর বোলিংয়ে বলেন, আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো ব্যাট করিনি। প্রথম রাউন্ডের চার ম্যাচের চারটিতেই কিন্তু আমরা জিততে পারতাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে খুব ক্লোজ ম্যাচ হেরেছি। টপ অর্ডারে নিয়মিত ধস নেমেছে বলে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি। ’

এবারের বিশ্বকাপে দুর্দান্ত করেছেন বাংলাদেশের বোলাররা। রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব ছিলেন টুর্নামেন্টের সেরা পাঁচ উইকেটসংগ্রাহকের তালিকায়ও। কিন্তু পুরো বিশ্বকাপজুড়েই ব্যাটারদের ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। এ নিয়েও কথা বলেছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে এভাবে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে আমরা এর আগে কখনো দেখিনি।

হয়তো একজন ফেইল করেছে, আরেকজন গিয়ে কভার করেছে। টপ অর্ডারের পর মিডল অর্ডারেও আমরা ফেইল করেছি। তবে টপ অর্ডারের ব্যর্থতা বেশি। সবাই স্বীকার করে। খেলোয়াড়েরাও স্বীকার করে। তবে মাঠে গিয়ে কেউ খারাপ খেলতে চায় না। সবাই ভালোই খেলতে চায়। ব্যাটিংয়ের যেসব জায়গায় দুর্বলতা আছে, সেগুলো খুঁজে বের করে কাজ করতে হবে। ’

‘আপনি যদি আরও প্রাপ্তির কথা বলেন, তাহলে আমাদের বোলিং বিভাগে প্রাপ্তি আছে। আমাদের পেসার এবং স্পিনাররা ব্রিলিয়ান্ট বোলিং করেছে। বিশেষ করে রিশাদ। নিজেকে প্রমাণ করতে ওর জন্য এটা বড় মঞ্চ ছিল। সে সব মিলিয়ে ভালোই করেছে। সব মিলিয়ে দেখেন, এই বিশ্বকাপে আমরা ভালো খেলেছি। ’

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/রাত :৮০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit