সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

খাগড়াছড়ি পুলিশ সুপারের উদ্যােগে বর্ষাবরণ ও ঈদ পুনর্মিলনী উদযাপন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে বর্ণিল আয়োজন  ”বর্ষাবরণ ও ঈদ পুনর্মিলনী” উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুত্রুবার (২৮ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপারের উদ্যােগে “বর্ষাবরণ ও ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সভাপতিত্ব মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম।বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক  মো: সহিদুজ্জামান ও তার সহধর্মিণী, খাগড়াছড়ি পৌর  নির্মলেন্দু চৌধুরী, শিক্ষামন্ত্রণালয়ের উপ-পরিচালক, টুটুল কুমার নাগ, সহ খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পী থেকে শুরু করে পুলিশ সদস্যদের নাচ এবং মধুর কন্ঠে গাওয়া গান ও সুর ধ্বনিতে এক অন্যরকম আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়েছিল। সভাপতি,র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  আমন্ত্রিত অতিথিবৃন্দ’দের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে, প্রাত্যহিক কর্মব্যস্ততার বাইরে পরিবারের সাথে এই বর্ণিল ও উৎসবমুখর দিনটি জেলা পুলিশের প্রত্যেক সদস্যের চিরায়ত সংস্কৃতির প্রতি ভালবাসা বৃদ্ধি ও বাংলা সংস্কৃতিকে হৃদয়ে লালন করতে সহায়ক হবে।

খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি আমুল উন্নয়নের কারিগর কর্মগুনে আলো ছড়ানো পুলিশ সুপার আরও বলেন আমরা আশা করি, কর্মব্যস্ত সময়ের ফাঁকে আবারও কোনো অবসরে আমরা একই আনন্দ ও উচ্ছ্বাস হৃদয়ে ধারণ করে আবারও মিলিত হব এরকম কোনো আয়োজনে। প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম।বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি বক্তব্যে বলেন, খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে,রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী।

সেক্ষেত্রে সমতল জেলা থেকে পাহাড়ি জেলা এলাকায় দায়িত্ব পালন করা অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। পুলিশ সদস্যদের দায়িত্বের পাশাপাশি  মানসিক শান্তি রক্ষার্থে বিনোদনের খোরাক হিসেবে এধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক সুফল বয়ে আনবে । মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজেও উক্ত অনুষ্ঠান অত্যান্ত প্রাণভরে উপভোগ করেছেন বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit