শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যাচের ২ দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চায় ইরান রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১ ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

সেমিফাইনালের আগে রশিদকে আইসিসির তিরস্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেলেন আফগান অধিনায়ক রশিদ খান। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচে কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় তাকে তিরস্কার করেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে রশিদকে তিরস্কারের বিষয়টি জানানো হয়। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় শেষ ওভারে সতীর্থ করিম জানাতের উপর কিছুটা রেগে যান রশিদ।

নতুন রেকর্ড, ১ ওভারে ৪৩ রান! অফ সাইডে শট খেলে দৌড়ে দুই রান নেওয়ার চেষ্টা করেছিলেন রশিদ। কিন্তু করিম তার দ্বিতীয় রানের ডাকে সাড়া দেননি। অনেকটা মাঝ ক্রিজ থেকে ফিরে যেতে হয় রশিদকে। এ সময় রাগের বশে ক্রিজের মধ্যেই নিজের ব্যাট ছুঁড়ে ফেলে দেন তিনি।

এভাবে ক্রিজে ব্যাট ছুঁড়ে মারা আইসিসির কোড অব কন্ডাক্টের লঙ্ঘন। আর এই কারণেই সেমিফাইনালে মাঠে নামার আগে তাকে তিরস্কার করেছে আইসিসি।

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit