বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

গাজায় প্রতিদিন গড়ে পা হারাচ্ছে ১০ শিশু: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দখলদার ইসরাইলরে হামলায় প্রতিদিন গড়ে ১০ শিশু তাদের একটি বা উভয় পা হারাচ্ছে। গতকাল (মঙ্গলবার) জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউনিসেফের এক পরিসংখ্যানের বরাত দিয়ে লাজারনি বলেন, আমি যে সংখ্যাটি বলছি এটি শুধু পা হারানোর। এর বাইরেও বাহু এবং হাত হারানোর মতো এমন আরও অনেক ঘটনা রয়েছে। গড়ে ‘প্রতিদিন দশটি শিশু মানে নৃশংস এই যুদ্ধের ২৬০ দিনেরও বেশি সময় পর প্রায় ২ হাজার শিশু পঙ্গু হয়েছে।

তিনি সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনের বরাতে বলেন, গাজায় চলমান যুদ্ধে ২১ হাজারের মতো শিশু নিখোঁজ আছে।নিখোঁজ শিশুদের মধ্যে অন্তত ১৭ হাজারের কোনো সঙ্গী নেই বলে ধারণা করা হচ্ছে। আর প্রায় ৪ হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে। গণকবরে ঠাঁই হওয়া শিশুর সংখ্যা কত তা জানা যায়নি।

অন্যদিকে, জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গত সপ্তাহে না খেতে পেরে চারজন শিশুর মৃত্যু হয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৬৫৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ২৩৭ জন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit