বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি শুরু॥ আটোয়ারীর প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। রাত পোহালেই ভোট কোন টি-টোয়েন্টি ম্যাচে তিনবার সুপার ওভার হয়েছিল নরসিংদীর ৫ টি আসনের ভোট কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম  আইরিশদের গুঁড়িয়ে জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার দুই সুপার ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয় আজকের মুদ্রার রেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে এমন সিদ্ধান্ত বারবার নেওয়া উচিত’ বিশ্বকাপ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা ২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

পবিত্র কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন যিনি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : নতুন করে পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি।  সোমবার আনুষ্ঠানিকভাবে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। এখন থেকে তিনিই পবিত্র ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববী ভিত্তিক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতদিন পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্বে ছিলেন ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবি। গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে মক্কায় মারা যান তিনি। পরদিন শনিবার পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়। 

ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ইন্তেকালের পর পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল। অবশেষে আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবিকে নতুন চাবিরক্ষক হিসেবে ঘোষণা করা হয়।  

কাবার চাবির দায়িত্ব গ্রহণের সময় শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পবিত্র কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

এ সময় তিনি মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তার পূর্বসূরিদের মতো অবদান রাখার অঙ্গীকার করেন।

শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবিকে পবিত্র কাবার চাবি হস্তান্তর অনুষ্ঠানে সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি, অভিজাত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতির অনুসরণে তার হাতে কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। এখন থেকে তিনিই পবিত্র এই ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন।

কাবাঘরের নতুন দায়িত্বপ্রাপ্ত শায়খ আবদুল ওয়াহাব আল শাইবি রাসুলুল্লাহ (স.)-এর বিখ্যাত সাহাবি উসমান (রা.)-এর ১১০তম উত্তরসূরি।

আল-শাইবা পরিবার বংশ পরম্পরায় পবিত্র কাবা রক্ষার সম্মানিত দায়িত্ব পালন করছে। যা বিশ্বব্যাপী মুসলমানদের কাছে তাদের সম্মানিত করেছে।

জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (স.) নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা (রা.)-এর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’

সেই ধারা এখনো চলমান। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবাঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit