বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা বিয়ে করেছেন সিমরিন লুবাবা কাউন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বোপারা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের

মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য আসছে নীতিমালা : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।

বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নিতি এসব কথা বলেন।

কাদের বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটছে, তারমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। এরপর আছে ইজিবাইক। তারা বেপরোয়া গতিতে এটি চালাচ্ছেন। সড়ক থেকে এ বাহনগুলোকে বাদ দেওয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।

তিনি বলেন, সড়ক-মহামড়কে তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা খুব জরুরি। মানুষের জীবন আগে জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। 

ভোটের রাজনীতিতে যারা করেন তাদের সায়ে দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে কাদের বলেন, ইজিবাইক হাইওয়েতে চলে, এটিকে অনেকে সমর্থন করেন। অথবা পেছন থেকে মদদ দেন। 

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৪,/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit