শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

রাশমিকার মতো সুন্দর হতে ব্যবহার করুন এই ৫ প্রসাধনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :ভারতে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে দক্ষিণের স্বপ্নের নায়িকা রাশমিকা মান্দানা অনেকটা এগিয়ে। তার সৌন্দর্যের জাদু ছড়িয়ে পড়েছে সবখানে। ৫ প্রসাধনী রাশমিকার মেকআপ ব্যাগে থাকেই, নায়িকার সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে সেগুলোতেই। তা কী কী চলুন জেনে নিই—

ক্লিনজার

রাশমিকার রূপচর্চার প্রথম ধাপে রয়েছে ক্লিনজিং। ত্বক ভেতর থেকে পরিষ্কার না রাখলে যেকোনো সমস্যা খুব দ্রুত হানা দেয়। সেই ঝুঁকি এড়াতে ক্লিনজার ব্যবহার করেন তিনি। তা ছাড়া স্বাস্থ্যকর ত্বকের জন্য ক্লিনজারের গুরুত্ব অপরিসীম।

সিরাম

শুধু চুলে নয়, ত্বকের চাই সিরামের স্পর্শ। আর তাই রাশমিকা প্রতিদিন ত্বকে ব্যবহার করেন সিরাম। এই প্রসাধন ত্বক ভেতর থেকে সজীব এবং সতেজ করে তোলে। ত্বকে বলিরেখা পড়তে দেয় না। ত্বক নরম এবং কোমল রাখে।

সানস্ক্রিন

প্রখর রোদ থাকুক কিংবা মেঘলা দিন, সানস্ক্রিন ব্যবহার করতে ভোলেন না রাশমিকা। বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন সূর্যরশ্মির হাত থেকে রক্ষা করে ত্বক। অকালবার্ধক্যের ঝুঁকিও কমায়।

ময়েশ্চারাইজার

শুটিং থেকে ফিরে মেকআপ মোছার পর ময়েশ্চারাইজার মাখেন রাশমিকা। কিংবা শুধু ময়েশ্চারাইজার মেখেও বাইরে বেরিয়ে যান। ময়েশ্চারাইজার ত্বক ভেতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে।

লিপগ্লস

সব সময় গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙাতে ভালোবাসেন না রাশমিকা। তাই শুধু লিপগ্লস ঠোঁটে ঘষেই বেরিয়ে প়ড়েন কখনও। লিপস্টিক ঠোঁট শুষ্ক করে তোলে। তাই ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে লিপগ্লসেই ভরসা তার।

 

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit