রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ব্যয়বহুল শহর ভারতের মুম্বাই। আর এরপরই রাজধানী ঢাকার নাম উঠে এসেছে।

প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। ২০২৪ সালের এ তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে ঢাকার অবস্থান ১৪০তম। যদিও ২০২৩ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫৪তম। তবে এ বছর ১৪ ধাপ পিছিয়েছে। সোমবার এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় মুম্বাইয়ের অবস্থান ১৩৬তম। আর ভারতের রাজধানী নয়াদিল্লির অবস্থান ১৬৫তম। শ্রীলংকার রাজধানী কলম্বোর অবস্থান ১৯০ তম এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান ২২৪তম। বিশ্বের ২২৬ টি শহরের মধ্যে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ ও নেপালের কোনো শহরের নাম নেই। 

তালিকার শীর্ষে থাকা হংকং ২০২২ ও ২০২৩ সালেও শীর্ষে ছিল। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে।

ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালী সামগ্রী ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে গত বছর লন্ডন ছিল এ তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এই শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit