শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

হৃদরোগীরা গরুর মাংস খাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আর মাত্র দুইদিন পরেই মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। চারপাশে উৎসবমুখর পরিবেশে কোরবানির ঈদু উদযাপনের প্রস্তুতি চলছে।

কোরবানির ঈদে পশু কোরবানি দেওয়ার রীতি। তাই এ সময়ে কোরবানির পশুর মাংস রান্না করে প্রচুর খাওয়া হয়। বিশেষ করে গরু, খাসির মাংস সবারই পছন্দ। তবে অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে হৃদরোগীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

কারণ গরু ও খাসির মাংসে অধিক চর্বি থাকে। তাই চর্বিযুক্ত মাংস খাওয়া যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। কারণ শরীরে হঠাৎ চর্বির পরিমাণ বেড়ে গেলে, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। যার ফলে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

আর তাই হার্ট ও উচ্চরক্তচাপের রোগীদের মাংস খাওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।

যেভাবে রান্না করবেন মাংস

১. গরু মা খাসির মাংসগুলো যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কাটুন। তাহলে তেলজাতীয় পদার্থ ঝরে যাবে। আর চর্বি সব ফেলে দিয়ে কাটুন।

২. মাংস সবসময় অল্প তেলে রান্না করুন। কারণ গরুর মাংসের নিজস্ব যে তেল আছে; তাতেই অনেকটা কাজ হয়ে যায়। সয়াবিনের বদলে সরিষার তেল ব্যবহার করুন।

৩. বিভিন্ন ধরনের সবজির সঙ্গে গরুর মাংস রান্না করুন। আলু, পেঁপে, পটল ইত্যাদি দিয়ে গরুর মাংস রান্না করা যেতে পারে। এতে করে স্বাদে বৈচিত্রের পাশাপাশি পুষ্টিও যোগ হবে।

৪. হৃদরোগীদের জন্য মাংস রান্না করার সময় সিদ্ধ করে পানি ফেলে দিয়ে কম তেলে রান্না করতে হবে। এতে স্বাদ কম হলেও এটি স্বাস্থ্যকর।

৫. মাংস রান্নায় ঘি অথবা ডালডা ব্যবহার না করাই শ্রেয়। বরং ফ্যাট কমাতে ভিনেগার, লেবুর রস অথবা টক দই দিয়ে মাংস রান্না করুন। এতে করে মাংস দ্রুত রান্নাও হবে।

৬. মাংস রান্নার পর কিছুক্ষণ রেখে দিলে উপরে চর্বির আস্তরণ জমে যায়। পরে এগুলো চামচ দিয়ে ফেলে দিন।

৭. মাংস খাওয়ার সময় সঙ্গে সালাদ রাখুন। এছাড়া ক্যাপসিকাম, বাঁধাকপি, মাশরুম বা পছন্দের সবজি দিয়ে মাংস রান্না করতে পারেন। এতে কম পরিমাণ মাংস খাওয়া হবে।

৮. গরুর মাংস ভুনা না করে তেল ছাড়া বেক, গ্রিল, স্টেক করে খেতে পারলে ভালো। সেখানে চর্বি প্রায় থাকে না বললেই চলে।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit