বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

যুদ্ধ বন্ধ করলেই চূড়ান্ত চুক্তি হতে পারে: হামাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলে বৃহৎ পরিসরে জিম্মি-বন্দি বিনিময় চুক্তিসহ একটি সম্পূর্ণ চুক্তির জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

সিনহুয়া জানিয়েছে, গাজা শাসনকারী ফিলিস্তিনি এই সংগঠনটি বৃহস্পতিবার (৩০ মে) এক বিবৃতির মাধ্যমে মধ্যস্থতাকারীদের এই কথা জানিয়েছে। হামাস বলেছে, তারা আগের সকল আলোচনার ব্যাপারে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রতি নমনীয় এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু, ইসরায়েল এসব আলোচনার ফাঁকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার কেন্দ্র কান গত মঙ্গলবার জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দী বিনিময় এবং গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা পুনরায় শুরু করতে কাতার ও মিশরের কাছে তাদের প্রস্তাবসহ একটি নথি হস্তান্তর করেছে ইসরায়েল।

উল্লেখ্য, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলের হামলার পর ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ দফার আলোচনা স্থবির হয়ে পড়ে। চলতি মাসের শেষের দিকে মিশর দুই দিনের এই আলোচনার আয়োজন করে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit