বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১২২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)। আহতরা হলেন, সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), পৌর এলাকার মেড্ডার সিএনজি চালক এমরান (২৮), মনির (৩০)। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 
খাটিহাতা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সারোয়ার ও সহকারি উপ-পরিদর্শক মৃনাল কান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় পিছন দিক থেকে আরো একটি অটোরকিশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। এ দুর্ঘটনা কবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৪,/দুুপুর ২:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit