সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

এক নজরে ২০ দলের বিশ্বকাপ স্কোয়াড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরের। ৯ ভেন্যুতে ৫৫ ম্যাচ শেষে ২৯ জুন নামবে পর্দা। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। এক নজরে দেখে নেয়া যাক মাসজুড়ে চার-ছক্কার জমজমাট লড়াইয়ে কোন দল কেমন স্কোয়াড গড়েছে।

 
এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড
 
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, সানজু স্যামসন, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।
 
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, ফখর জামান, আব্বাস আফ্রিদি, আজম খান, সাইম আইয়ুব, আবরার আহমেদ, উসমান খান ও হারিস রউফ।

May be an image of 4 people and text that says '5 7 8 PAKISTAN PAKIST 大 F PAKISTAN AKI- PAKISTAN AKISTAN PAKISTAN TC PAKSTA PAKIST PAKISTIN IN "KISTAN TCI KISTAN'
পাকিস্তান ক্রিকেটের চার তারা। ছবি: পিসিবি

যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, শ্যাডলি ফন শালকভিক, স্টিভেন টেলর ও শায়ান জাহাঙ্গীর।

রিজার্ভ: গাজানন্দ সিং, ইয়াসির মোহাম্মদ ও জুয়ানয় ড্রাইসডেল।
 
কানাডা স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, নিখিল দত্ত, জেরেমি গর্ডন, জুনাইদ সিদ্দিকি, কালিম সানা, রিষিভ জোশী, নবনীত ঢালিওয়াল, নিকোলাস কার্টন, পরগাত সিং, রবীন্দ্রপাল সিং, রাইয়ানখান পাঠান ও শ্রেয়াস মোভা।
রিজার্ভ: তাজিন্দার সিং, আদিত্য বরদরাজন, আম্মার খালিদ, যতীন্দর মাথারু, প্রবীণ কুমার।
 
আয়ারল্যান্ড স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, রস অ্যাডাইর, অ্যান্ড্রু বলবার্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।
 
‘বি’ গ্রুপ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান
 
ইংল্যান্ড স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও মার্ক উড।
 
অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
 
স্কটল্যান্ড স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস, ব্র্যাড কুরি, ক্রিস গ্রিভস, ওলি হ্যারিস, জ্যাক জারভিস, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ব্রান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট ও ব্র্যাড হুইল।
 
নামিবিয়া স্কোয়াড: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেইন গ্রিন, মাইকেল ফন লিনগেন, ডিলান লাইশার, রুবেন ট্রাম্পেলমান, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, তেনজেনি লুঙ্গামেনি, নিকো ডাভিন, জেজে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, জেপি কোটজে, ডেভিড ভিসা, বার্নার্ড শোলৎজ, ম্যালান ক্রুগার, পিটার ড্যানিয়েল ব্লিগনট। 

May be an image of ‎13 people and ‎text that says '‎هه www.nedbe ww.‎'‎‎
নিজ দেশের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে ফ্রেমে বন্দি নামিবিয়া ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

ওমান স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আঠাবলে, আইয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমউল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ ও খালিদ কাইল।

রিজার্ভ: যতীন্দর সিং, সময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ ও জয় ওদেদরা।
 
‘সি’ গ্রুপ: ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, উগান্ডা
 
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
 
নিউজিল্যান্ড স্কোয়াড : কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
রিজার্ভ: বেন সিয়ার্স। 

May be an image of 11 people, people playing American football, people playing hockey, people playing football and text
১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনে নিউজিল্যান্ডের নতুন টিম জার্সি। ছবি: ব্ল্যাকক্যাপস

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, করিম জানাত, নানগায়াল খারোতি, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকী ও ফরিদ মালিক।

রিজার্ভ: হজরতউল্লাহ জাজাই, সেদিকউল্লাহ অটল ও সালিম সাফি। 

May be an image of 11 people and text
ঐহিত্যবাহী পোশাকে আফগানিস্তান ক্রিকেট দলের একাংশ। ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনি স্কোয়াড : আসাদ ভালা (অধিনায়ক), আলেই নাও, চ্যাড সোপার, চার্লস আমিনি, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া মোরেয়া, কিপলিং দোরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ ও টনি উরা।

 
উগান্ডা স্কোয়াড: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, রজার মুকাসা, কসমাস কিয়েউতা, দিনেশ নাকরানি, ফ্রেড আচেলাম, কেনেথ ওয়াসোয়া, আলপেশ রামজানি, ফ্র্যাঙ্ক এনসুবুগা, হেনরি সেনিওন্দো, বিলাল হাসুন, রবিনসন ওবুয়া, রিয়াজাত আলী শাহ, জুমা মিয়াজি ও রোনাক প্যাটেল।
রিজার্ভ: ইনোসেন্ট এমওয়েবাজে ও রোনাল্ড লুটাইয়া।
 
‘ডি’ গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল
 
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়।
রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

May be an image of 1 person, playing soccer and text
যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগে বোর্ড কর্তাদের সঙ্গে এক ফ্রেমে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

শ্রীলঙ্কা স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাতুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্কা।

রিজার্ভ: আসিতা ফার্নান্ডো, বিজয়কান্ত ব্যাসকান্ত, ভানুকা রাজাপক্ষে ও জানিত লিয়ানাগে। 

May be an image of 9 people and text
বিশ্বকাপের বিমান ধরার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরিজ শামসি ও ট্রিস্টান স্টাবস।

রিজার্ভ: নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।
 
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিডি, কাইল ক্লেইন , সাকিব জুলফিকার, লোগান ফন বিক, ম্যাক্স ও’দাউদ, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, সিব্রান্ড এঙ্গেলব্রেখট, তেয়া নিদামানুরু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
রিজার্ভ: কাইল ক্লাইন। 

May be an image of 10 people
বিশ্বকাপের বিমান ধরার আগে আনুষ্ঠানিক ফটোসেশনে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ছবি: আইসিসি

 

নেপাল স্কোয়াড: রোহিত পৌডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার শাহ, কুশল ভুরতেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং ঐরী, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সম্পাল কামি, প্রতিস জিসি, সন্দীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ঢকাল ও কমল সিং ঐরী।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit