স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লে-অফে উঠেছিল বাটলারের রাজস্থান রয়্যালস, ফিলিপ সল্টের কলকাতা নাইট রাইডার্স ও উইল জ্যাকসের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্লে-অফে তারা কেউই খেলতে পারেননি। ভন মনে করছেন, প্লে-অফে হাজারো দর্শকের সামনে খেললে চাপ সামলানোর অভিজ্ঞতা হতো তাদের। কিন্তু ইংল্যান্ড সেই সুযোগটা দিল না।
ক্লাব প্রেইরে ফায়ার পডকাস্টে ভন বলেন, ‘জ্যাকস, সল্ট ও বাটলার প্লে-অফে এত মানুষের সামনে চাপের মধ্যে খেলত। সেই সুযোগটা মিস হলো। আমি তর্ক করব, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার চেয়ে এখানে থাকা বেশি ভালো হতো।’
ইসিবির সিদ্ধান্তের বিপক্ষে হলেও ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটের চেয়ে দেশের গুরুত্বই বেশি ভনের কাছে। তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে। কিন্তু এখানে খেললে চাপ সামাল দেয়ার অভিজ্ঞতা হতো। জ্যাকস আর সল্টের প্লে-অফে খেলা উচিত ছিল, বাটলারের ক্ষেত্রে ততটা না।’
প্রসঙ্গত, বাটলারবিহীন রাজস্থান ফাইনালে উঠতে পারেনি, দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে জ্যাকসের বেঙ্গালুরু বাদ যায় এলিমিনেটর খেলে। তবে সল্টের কলকাতা ঠিকই ফাইনাল নিশ্চিত করেছে।
কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৫:০০