শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : কয়েক মৌসুম ধরে চলা নাটকীয়তার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তার আগে পিএসজি অধ্যায়ের শেষটাও রাঙিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড। যদিও এমবাপ্পে ঘোষিত শেষ ম্যাচ আগেই হয়ে গিয়েছিল। গতকাল তাকে রেখেই অলিম্পিক লিওঁ’র বিপক্ষে ফ্রেঞ্চ কাপ ফাইনালের স্কোয়াড সাজায় পিএসজি। পরে ২-১ গোলের জয় শেষে চ্যাম্পিয়ন দলটির সতীর্থরা এমবাপ্পেকে শূন্যে তুলে উদযাপনে মাতেন।

ফরাসি জায়ান্টদের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। দেম্বেলে ২২তম মিনিট ও রুইজ গোল করেন ৩৪ মিনিটে। বিরতির পরপরই ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানানোর আভাস দেয় লিওঁ। যদিও সেটি এক গোলের বেশি কিছু এনে দিতে পারেনি। ৫৫ মিনিটে ব্যবধান কমান লিঁওর আইরিশ সেন্টার–ব্যাক জেইক ও’ব্রায়ান। এছাড়া নিকোলাস তালিয়াফিকো ও আলেক্সান্ডার লাকাজেত সমতাসূচক গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন। কিন্তু সেটি সম্ভব হয়নি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বীরত্বে।

এদিন গোল না পেলেও, মৌসুমজুড়ে পিএসজির সাফল্যের বড় দাবিদার তো এমবাপ্পেই। পিএসজির জার্সিতে সাত বছরের ক্যারিয়ারে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেন তিনি। ক্লাবটির কিংবদন্তি বলা হলেও হয়তো ভুল হবে না। তার বিদায়ী ম্যাচে স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমবাপ্পের সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি ভালোবাসার আলিঙ্গনও করেছেন। 

এদিকে ফরাসি কাপে চ্যাম্পিয়ন হয়ে, ঘরোয়া ‘ট্রেবল’ জয়ের আনন্দে মৌসুম শেষ করল লুইস এনরিকের দল। ফাইনাল শেষে এমবাপ্পেকে কাঁধে তুলে নিয়ে শূন্যে ভাসিয়ে উদযাপন করেছেন সতীর্থরা। তার দল ছাড়া নিয়ে পিএসজির অভ্যন্তরীণ পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকলেও, শেষটা রাঙিয়ে যেতে পারলেন এমবাপ্পে। তার পরবর্তী গন্তব্য যে রিয়ালই হতে যাচ্ছে সেটি অনেকটাই অনুমেয়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই হয়তো স্প্যানিশ ক্লাবটি আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়ে দেবে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে সংঘর্ষে জড়িয়েছিলেন পিএসজি ও লিওঁ’র ভক্তরা। যেখানে কমপক্ষে ২০ জন আহতের পাশাপাশি আটক হয়েছেন অন্তত ৩০০ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit