শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

৩১ বছর পর জার্মান কাপ জিতল লেভারকুজেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : বায়ার লেভারকুজনের আগের ম্যাচটিও ছিল শিরোপা সম্ভাবনার। তবে ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে ৩-০ ব্যবধানে ম্যাচটি হেরে শিরোপা হাতাছাড়া বাদে মৌসুমে ৫১ ম্যাচের রেকর্ড অপরাজিত যাত্রাটাও থামে জাবি আলোনসোর দলের। তবে নিজেদের পরের ম্যাচেই জয়ে ফিরল লেভারকুজেন। এবং জার্মান ক্লাব ফুটবলের দ্বিতীয় সারির দল কাইজারস্লাটার্নকে ১-০ ব্যবধানে হারিয়ে ৩১ বছর পর জার্মান কাপ জিতল ‘দ্য কোম্পানিস এলেভেন’ খ্যাত দলটি। 

চলতি মৌসুমে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা জয়ের পর জার্মান কাপ জিতে ‘ডাবল’ নিয়েই মৌসুম শেষ করলো লেভারকুজেন। এর আগে সবশেষ ১৯৯৩ সালে প্রথমবারের মতো জার্মান কাপ জিতেছিল তারা। এই জার্মান কাপটি ডিএফবি-পোকাল নামেও পরিচিত। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গত রাতের ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লেভারকুজেন।

১৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শটে বল লক্ষ্যে পৌঁছে দেন গ্রানিত জাকা। পরের প্রথমার্ধের শেষ দিকে এসে দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন লেভারকুজেন ডিফেন্ডার ওদিলন কোসসুনু। এতে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় জাবি আলোসনোর দলকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit