মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী সদস্য দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ হারের লজ্জার নজির গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের জন্য এখন হোয়াইটওয়াশ এড়ানোই চ্যালেঞ্জিং।

আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এই ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ হবে টাইগাররা। ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৫৩ রান করে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৪৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় টাইগাররা। মাত্র ৬ রানে হেরে সিরিজ হাতছাড়া করে সাকিব-সৌম্যরা।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নীতীশ কুমার, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit