বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

অর্থ আত্মসাৎ-প্রতারণা মামলার তিন আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার মূলহোতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (২৫ মে) দুপুরে র‌্যাব-৫ সদর দফতরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে র‌্যাব-৫ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর টোল প্লাজার মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাজশাহী নেওয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের বজলু শেখের ছেলে নিজাম শেখ (৩৮), একই উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে হোসেন (৩৪) ও মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণদী এলাকার রমনী চন্দ্র পালের ছেলে আনন্দ চন্দ্র পাল (৪২)।

কর্নেল মুনীম ফেরদৌস জানান, র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী ও র‌্যাব-১০ ফরিদপুর এর একটি দল গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বর টোল প্লাজার মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে অভিযান চালায়। এ সময় রাজশাহীর বোয়ালিয়া থানার এজাহারনামীয় পলাতক আসামি একটি চিহ্নিত প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে জনসাধারণের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও প্রতারণার করতেন। জিজ্ঞাসাবাদ শেষে রাজশাহীতে নিয়ে এসে তাদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit