শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বাংলাদেশকে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্রের আলীর হুঁশিয়ারি বার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান দশ ধাপের। অথচ মাঠের পারফরম্যান্সে ছিল না সে পার্থক্য। বরং আধিপত্য দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর দিন কয়েক পরেই গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এমন ঐতিহাসিক সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটকে নিজেদের আগমনী বার্তা দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ক্ষুধার্ত মার্কিনিরা সামনে যাকে পাবে তাকেই খাবে।

আলী খান বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) ক্ষুধার্ত এবং আমাদের পথে যারা আসবে তাদেরই খাওয়ার চেষ্টা করব। দল ভারসাম্যপূর্ণ এবং সবাই ক্ষুধার্ত। আমি নিশ্চিত, যুক্তরাষ্ট্র (টি-টোয়েন্টি বিশ্বকাপে) কিছু অঘটন ঘটাবে।’ক্রিকেট ইতিহাসে বড় দলের বিপক্ষে ছোট দলের জয় নতুন কিছু নয়। আর টি-টোয়েন্টি ক্রিকেটে তো সেটা আরও বেশি।

প্রায় ছোট দলগুলোর বিপক্ষে অঘটনের শিকার হচ্ছে বড় দলগুলো। সপ্তাহ দুয়েক আগে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছে আয়ারল্যান্ড। আর বাংলাদেশের হারের রেকর্ড আছে স্কটল্যান্ড ও হংকংয়ের মতো দলের বিপক্ষেও। কিন্তু পর পর দুই ম্যাচে জয় তো কোনো অপ্রত্যাশিত ঘটনা নয়। বরং নিজেদের যোগ্যতা ও সামর্থ্যেরই ফল। এমন দাপুটে জয়ের পর বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আলাদা করে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী আলী খান।

যুক্তরাষ্ট্রের এ পেসার বলেন, ‘যখন আমরা বড় দলগুলোর বিপক্ষে জয় লাভ করি, তখন তারা বলে আরে এটা তো অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু পরপর দুই ম্যাচে হারানো, সিরিজ জয়টা কোনো আকষ্মিক ঘটনা নয়। যদি সুযোগ দেয়া হয়, আমাদের সে প্রতিভা, দক্ষতা এবং সক্ষমতা আছে। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আমরা যুক্তরাষ্ট্রকে স্থান করে দিতে চাই।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষদিকে ১৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। যেখানে একাই ৩ উইকেট তুলে টাইগারদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন আলী। ২৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। তবে ওয়েস্ট ইন্ডিজের সহ-আয়োজক হলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রাটা সহজ হবে না যুক্তরাষ্ট্রের।

গ্রুপ ‘এ’তে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত ও পাকিস্তানের মতো পরাশক্তিকে। ছাড় দিয়ে কথা বলবে না আয়ার‌ল্যান্ড এবং কানাডাও। আগামী ২ জুন পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তার আগে হোয়াইটওয়াশের মিশনে শনিবার (২৫ মে) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের মোকাবিলায় মাঠে নামবে আলী খানরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit