স্পোর্টস ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চার বছর মেয়াদি অ্যাথলেটিকস, ক্রিকেট ও সাঁতার বিষয়ে ভর্তি নেবে বিকেএসপি। অনলাইনে ৩৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। আবেদনকারী শিক্ষার্থীকে যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতায় বিকেএসপি আরও উল্লেখ করেছে, বিকেএসপিসহ বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) উত্তীর্ণ; ২০২০ ও ২০২১ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞান শাখা/বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে এইচএসসি (ভোকেশনাল) শাখা থেকে ২০২২-২৩ সালের এইসএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) এবং ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ দশমিক উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আগামী ২৩ জুন পর্যন্ত বিকেএসপির ওয়েবসাইটে (https://bkspds.gov.bd/) প্রবেশ করে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ২৭ জুন সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
আবেদনকারীকে স্বাস্থ্য ও ক্রীড়ামেধা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সঙ্গে আনতে হবে। পরীক্ষার ফলাফল আগামী ৪ জুলাই বিকেএসপির ওয়েবসাইট এ প্রকাশ করা হবে। এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত নিয়ম কলেজ চলাকালে (সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত) বিকেএসপি, জিরানী, সাভারের কলেজ শাখা থেকে জানা যাবে।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/দুপুর ১:৪৩