শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

এক বছর ১৫২ দিনেই যে রেকর্ড গড়ল শিশুটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : বয়স মাত্র এক বছর ১৫২ দিন। এই বয়সেই সে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পীর স্বীকৃতি বাগিয়ে নিয়েছে।তার নাম এস-লিয়াম নানা স্যাম আনক্রাহ। বাড়ি ঘানা।

স্যামের মা শ্যান্টেল কুকুয়া এঘান নিজেও চিত্রশিল্পী। স্যামের স্বীকৃতি পাওয়া নিয়ে উচ্ছ্বসিত তিনি। এঘান জানিয়েছেন, তার ছেলে এখনই জানে কোন রংয়ের সাথে কোন রং মেশাতে হয়।

এঘানের দাবি, ছেলের বয়স যখন ছয় মাস তখন তিনি সন্তানের প্রতিভার বিষয়টি টের পেয়েছিলেন।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড (জিডাব্লিউআর) কর্তৃপক্ষ পাঁচ মাসের যাচাই শেষে ২০ মে আনুষ্ঠানিকভাবে স্যামকে এ স্বীকৃতি দিয়েছে।

গিনেজ কর্তৃপক্ষ শর্ত দিয়েছিল, রেকর্ডের জন্য যোগ্য বিবেচিত হওয়ার জন্য স্যামকে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পেশাদার প্রদর্শনীতে অংশ নিতে হবে এবং চিত্রকর্ম বিক্রি করতে হবে।

শর্ত অনুযায়ী স্যামের কাজ পেশাদার মানদণ্ডে বিবেচিত হওয়ার যোগ্যতা থাকার পাশাপাশি কাজগুলো যে তার নিজের সেটির প্রমাণ থাকতে হত।স্যাম এর কাজ গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারির পর্যন্ত ঘানার রাজধানী আক্রার মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রদর্শন করা হয়েছিল।

প্রদর্শনীতে থাকা স্যামের ১০টি চিত্রকর্মের মধ্যে মধ্যে নয়টি বিক্রি হয়েছিল। এমনকি প্রদর্শনীতে অংশ নেওয়া ঘানার ফার্স্ট লেডি রেবেকা আকুফো আদ্দো কর্তৃক পৃষ্ঠপোষকতা পেয়েছিল।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit