শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

গ্রেফতারি পরোয়ানা জারি হলে যে সমস্যায় পড়বেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানাকে ‘নজিরবিহীন অপমান’ বলে বর্ণনা করেছে ইসরাইল। তবে আইসিসির এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স, বেলজিয়াম ও স্লোভেনিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ‘আপত্তিকর’।

এর আগে সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালেন্টকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায় নিতে হবে। এ জন্য তিনি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসির জুরি প্যানেলের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি হামাস নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। তারা হলেন– ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া ও মোহাম্মদ দাইফ।

এর আগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরাইল কেবল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানকে ব্যক্তিগত আক্রমণ করে নেতানিয়াহু বলেন, তিনি আধুনিককালে সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষী। ক্ষোভ প্রকাশ করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টও। 

আলজাজিরার খবরে বলা হয়, ইসরাইল ও হামাসের নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা চলতি সপ্তাহেই জারি হতে পারে। তবে এটি কোনো নিশ্চিত সময়সীমা নয়। করিম খান তার আবেদন বিচারিক প্যানেলের কাছে পাঠিয়েছেন। তারা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন। এ পরোয়ানা জারি হলে নেতানিয়াহু আইসিসির ১২৪ সদস্য দেশে সফর করতে বাধার মুখে পড়বেন। এসব দেশে তিনি গ্রেফতারের মুখোমুখি হতে পারেন।

তবে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। এর আগে ইউক্রেনের যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।গাজায় ৭ অক্টোবরের পর এ পর্যন্ত ৩৫ হাজার ৬৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি। হতাহত অধিকাংশই নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির ৮০ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit