শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করে দেব: ইসি রাশেদা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৪ মে) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। 

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কারও বলয়ের মধ্যে যাবেন না। কারো বলয়ের মধ্যে গিয়ে যদি ভোটারদের ভয় দেখান, তাহলে তার প্রার্থিতা আমরা নির্বিঘ্নে বাতিল করে দেব। এরপর কোর্টে যেতে চাইলে যাবেন, না হলে আমাদের কিছুই করার থাকবে না। কারণ আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আপনারা অবশ্যই আচরণবিধি মেনে চলবেন।’

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আপনারা ভোটারদের বলয়ের মধ্যে থাকবেন। আমরা দেখছি ভোটারদের সঙ্গে প্রার্থীদের ভালো সম্পর্ক নেই। তাই প্রার্থীরা ভোটারদের কাছে যান, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করেন। তাদের কাছে টেনে নেন। তাদের ভোটেই আপনাকে নির্বাচিত হতে হবে। আচরণবিধি মেনে প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। বিনাকারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না।’

স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, ‘উপজেলা নির্বাচনে আপনি যে এলাকার ভোটার সেই এলাকায় আপনি ভোট দেবেন। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ওই এলাকায় থেকে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না। কাউকে প্রভাবিত করতে পারবেন না, কাউকে ভয় দেখাতে পারবেন না এবং আতঙ্কিত হোক এমন কোনো কাজও করতে পারবেন না। এরকম করলে কমিশন আপনাকে আইনগতভাবে ছাড়বে না।’

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit