শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ক্লাব ছাড়ছেন মিলানের লিগ শিরোপা খরা ঘোচানো কোচ পিওলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই এসি মিলানকে বিদায় বলছেন কোচ স্তেফানো পিওলি। আগামী মৌসুম পর্যন্ত সান সিরোতে চুক্তিবদ্ধ থাকলেও ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি।শনিবার (২৫ মে) সালেরনিতানার বিপক্ষে সিরি আ’র ম্যাচটি হবে মিলানের ডাগআউটে পিওলির শেষ অ্যাসাইনমেন্ট।

২০১৯ সালে মিলানের দায়িত্ব নিয়েছিলেন পিওলি। ২০২২ সালে প্রায় ১১ বছরের লিগ শিরোপা খরা কাটিয়ে স্কুদেত্তো জেতান মিলানকে। পরের মৌসুমে অবশ্য সে ধারা ধরে রাখতে পারেনি তার দল। চতুর্থ স্থানে থেকে শেষ করে লিগ। যদিও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলাকে সেবার প্রাপ্তি হিসেবে দেখছিলেন সমর্থকরা।

তবে পিওলির বিদায়ে তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাতে ভোলেনি মিলান। এমনকি বিদায়বেলায় সাতবারের চ্যাম্পিয়নদের ইউরোপীয় ফুটবলে ‘নতুন করে প্রতিষ্ঠিত’ করার কৃতিত্বও তাকে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit