শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হতাশ ট্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন এক ভুলের মাশুল, যেভাবে আমেরিকার বন্ধু থেকে পর হয়ে গেলেন নেতানিয়াহু শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ! মেট্রোস্টেশনে বোমাসদৃশ বস্তু বোমা নয়, জর্দার কৌটা যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের ‘খেইবার শেকান’ মা না হয়েও জন্ম সনদে নাম অন্তর্ভুক্তি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

টানা দুইবার কাউকে হারানো অঘটন নয়: আলী খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ডারবানে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দিয়েছিল কানাডা। ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে ধরা হয় ওই ম্যাচটিকে। ক্রিকেট ঐতিহ্যে কানাডার ধারে কাছে নেই প্রতিবেশী যুক্তরাষ্ট্র। অভিবাসীদের নিয়ে গড়া দলটির অধিকাংশ ক্রিকেটারই ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। এমন অভিবাসীদের নিয়ে গড়া দলটি এবার প্রথম টি-২০ বিশ্বকাপ খেলছে। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্র গতকাল অঘটনের জন্ম দিয়েছে। টানা দুটি টি-২০ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে লজ্জাজনক সিরিজ হারে সিক্ত করেছে। ৩ ম্যাচ সিরিজের প্রথমটি নাজমুলরা হেরেছিলেন ৫ উইকেটে। গতকাল ৬ রানে হেরেছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে লজ্জাজনক টি-২০ সিরিজ হার।

অন্যদিকে, শক্তিমত্তার বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে খানিকটা পিছিয়ে থাকলেও এই সিরিজ জয়কে অঘটন মানতে নারাজ আলী খান। আমেরিকান এই পেসারের মতে, পরপর দুই ম্যাচে জয় পাওয়াটা সহজ নয়। তাদের সামর্থ্য আছে বলেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পেরেছে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে আলী বলেন, ‘৩ মাস পর আমি খেললাম। আমার বড় চোট ছিল। মাঝেমধ্যে আপনার ছন্দ ফিরে পেতে সময় লাগবে। আমার জন্য বিষয়টা ছিল কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভালো করা। আমি সাধারণত এত রান দেই না। প্রথম ম্যাচে আমার মত করে বল করতে পারিনি। সেখান থেকে যা শিখেছি তা আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে আমি চেষ্টা করছি আরও উন্নতি করে যাওয়ার।’

‘এখানে শেখার আরও অনেক কিছু রয়েছে। বিশ্বকাপ আছে সামনেই। খুব একটা সময় নেই। আমার আরও ছন্দ পেতে হবে। উন্নতি করতে হবে। ছেলেরা ভালো খেলেছে কানাডার বিরুদ্ধে। আমার আজকে ভালো লেগেছে। এখন এটি ধরে রাখতে হবে।’

জয়ের জন্য ক্ষুধার্ত ছিলেন আলীরা। তিনি বলেন, ‘আমরা ক্ষুধার্ত। আমরা চেষ্টা করছি যা আমাদের সামনে আসছে তাই ভালোভাবে করতে। সবাই অনেক ক্ষুধার্ত। আমরা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি এবং ইউএসএ বিশ্বকাপে থাকবে দারুণ কিছু ঘটাতে।’

সিরিজ জয় নিয়ে আলীর ভাষ্য, ‘এটা দারুণ। অনেক সময় বড় দলের সাথে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়। তবে টানা দুইবার কাউকে হারানো, সিরিজ জেতা কখনও ফ্লুক নয়। এর মানে হল আমাদের প্রতিভা, স্কিল এবং সামর্থ্য আছে যদি আমরা সুযোগ পাই।’

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit