বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ভিয়েতনামে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ১৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি জনবহুল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনকে উদ্ধার করতে পেরেছে ফায়ার ফাইটার কর্মীরা। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কী কারণে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit