শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ইউরো খেলেই অবসর নেবেন টনি ক্রুস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২১ মে) এক বিবৃতিতে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ঘোষণা নিজেই দিয়েছেন টনি ক্রুস। বিবৃতি প্রকাশ করেছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। নিজের অবসরের সিদ্ধান্তের বিষয়ে ক্রুস লেখেন, ‘ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে এ গ্রীষ্মে আমি খেলোয়াড়ি জীবনের ইতি টানছি। আমি খুশি এবং গর্বিত যে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি সঠিক সময় খুঁজে পেয়েছি এবং সিদ্ধান্তটি আমি নিজেই বেছে নিয়েছি। সব সময় আমার লক্ষ্য ছিল, ফর্মে থাকা অবস্থাতেই ক্যারিয়ারের ইতি টানার।’

ইউরোর আগে অবশ্য রিয়াল মাদ্রিদের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচটা ক্রুস খেলবেন আগামী ২ জুন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার দল মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। ক্রুসের লক্ষ্য, ম্যাচটি জিতে রিয়ালকে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দেয়া। ২০১৪ সালে ক্লাবে যোগ দেয়ার পর থেকে ক্লাব ও সমর্থকদের কাছ থেকে যা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

ক্রুস লেখেন, ‘২০১৪ সালে বিশ্বের অন্যতম বড় ক্লাবে আমার নতুন অধ্যায় শুরু হয়েছিল।  ১০ বছর পর আমি এ অধ্যায়ের ইতি টানছি। আমি কখনো এখানে পাওয়া অবিশ্বাস্য সাফল্যকে ভুলব না। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে খোলা হৃদয়ে স্বাগত জানিয়েছিল এবং বিশ্বাস রেখেছিল। প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাদ্রিদ সমর্থকদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। এখন আর একটাই চিন্তা। ১৫তম শিরোপা জয়। হালা মাদ্রিদ।’

লস ব্লাঙ্কোদের হয়ে সব মিলিয়ে ৪৬৩ ম্যাচ খেলে ২২টি শিরোপা জিতেছেন এ জার্মান। এর মধ্যে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা শিরোপা, ১টি কোপা দেল রে ও ৪টি স্প্যানিশ সুপার কাপ। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারটা ষোলোকোলায় পূর্ণ ছিল বলা যায়। বিদায়ের সিদ্ধান্তে তাই ক্রুসকে রিয়াল ও বিশ্ব ফুটবলের সেরা কিংবদন্তি উল্লেখ করেই বিবৃতি প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

রিয়ালে নাম লেখানোর আগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ৬ মৌসুম খেলে জিতেছেন ১০ ট্রফি। শুধু ক্লাব ক্যারিয়ারেই নয়, জাতীয় দলেও সফল ক্রুস। জার্মানির হয়ে ২০১৪ সালে জিতেছেন ফিফা বিশ্বকাপ ট্রফি। ভাগ্য সহায় হলে বিদায় বেলায় জিততে পারেন ইউরো চ্যাম্পিয়নশিপও। ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরের এবারের আয়োজক তার দেশ জার্মানি। আগামী ১৪ জনু উঠবে আসরের পর্দা। ঘরের মাঠে নিজ দেশের সমর্থকদের কাছ থেকে বিদায় নেয়ার মোক্ষম সুযোগটা কাজে লাগাতে চান ক্রুস।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit