বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

গাজায় ইসরায়েলের আচরণ গণহত্যামূলক নয়: বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের শীর্ষ নেতাদের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। 

বাইডেনের দাবি, ‌‘সন্ত্রাসী সংগঠন’ ও  মার্কিন মিত্রদের একই কাতারে দাঁড় করানো হয়েছে। 

আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান সিএনএনকে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারসহ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। 

এমন সিদ্ধান্তেই চটেছেন বাইডেন। তার মতে আইসিসি হামাস ও ইসরায়েলকে এক কাতারে নামাতে পারে না। তিনি দাবি করেছেন, গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা মোটেও গণহত্যা নয়। 

গাজায় ইসরায়েলি গণহত্যায় শুরু থেকেই সমর্থন যুগিয়ে আসছে বাইডেন প্রশাসন। ইসরায়েলি আগ্রাসন বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়লেও দেশটিকে নিয়মিত অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। আরও কয়েকটি দেশ এই মামলায় অংশ নেয়ার আর্জি জানিয়েছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit